× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এসএসসি: পীরগঞ্জে ১২ প্রতিষ্ঠানে পাস করেনি কেউ

পীরগঞ্জ (রংপুর) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৮:১৯ পিএম

এবারের এসএসসিতে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

এবারের এসএসসিতে কুমারপুর উচ্চ বিদ্যালয়ের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রংপুরের পীরগঞ্জে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এর মধ্যে ১০টি দাখিল মাদরাসা ও দুটি উচ্চ বিদ্যালয় রয়েছে।

শূন্য পাসের তালিকায় থাকা ১০টি দাখিল মাদ্রাসা হলো ছাতুয়া দাখিল মাদ্রাসা, অনন্তরামপুর দাখিল মাদ্রাসা, কুমরসহি দাখিল মাদ্রাসা, পত্নীচড়া দাখিল মাদ্রাসা, মদনখালী দাখিল মাদ্রাসা, বড় আলমপুর দাখিল মাদ্রাসা, ছোট উজিরপুর দাখিল মাদ্রাসা, গন্ধর্বপুর দাখিল মাদ্রাসা, খেদমতপুর বালিকা দাখিল মাদ্রাসা ও জুনিদপুর দাখিল মাদ্রাসা।

এ ছাড়া শূন্য পাসের তালিকায় রয়েছে কুমারপুর উচ্চ বিদ্যালয় ও ঘাষিপুর উচ্চ বিদ্যালয়।

বিদ্যালয়ের শূন্য পাসের হার প্রসঙ্গে ঘাষিপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান জানান, তার প্রতিষ্ঠানটি দুই বছর আগে পাঠদানের অনুমতি পেয়েছে। এ বছর ১৮ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন পরীক্ষায় অংশ নেয়। তবে তাদের কেউই কৃতকার্য হয়নি।


প্রতিষ্ঠানটিতে এমপিওভুক্ত শিক্ষক রয়েছেন মাত্র চারজন। অন্য শিক্ষকরা এখনো এমপিওভুক্ত হননি। আগামীতে ফলাফল ভালো করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।

এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান বলেন, “ফলাফল বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানপ্রধানদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। পাশাপাশি যেসব প্রতিষ্ঠানের ফলাফল খারাপ হয়েছে, সেসব প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে”।

পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, “উপজেলার ১২টি শিক্ষাপ্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী পাস না করার বিষয়টি হতাশাজনক। ফলাফল বিপর্যয়ের কারণ পর্যালোচনা করে শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে”।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা