× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী পলাতক

মুরাদনগর প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৭:৫৭ পিএম

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী পালিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে স্বামী পালিয়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার মুরাদনগরে পারিবারিক কলহের জেরে স্ত্রী আরজুনা (৩৫)কে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

তিনি উপজেলার পাহাড়পুর ইউনিয়নের বাসিন্দা শফিক মাঝির মেয়ে।

ঘটনার পর অভিযুক্ত স্বামী জামাল শিকদার পালিয়ে গেছেন।সোমবার বেলা আনুমানিক ১১টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রায় ২০ বছর আগে নারায়ণগঞ্জ সদর উপজেলার গোদানাইল গ্রামের রশিদ শিকদারের ছেলে জামাল শিকদারের সঙ্গে আরজুনার বিয়ে হয়। বিয়ের পর থেকেই জামাল শিকদার শ্বশুরবাড়িতেই বসবাস করতেন।

জানা গেছে, জামাল শিকদার একটি মাছের প্রজেক্টে কাজ করতেন। দুপুরের খাবার প্রস্তুত না পেয়ে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটিতে জড়িয়ে পড়েন। একপর্যায়ে তাদের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হলে জামাল শিকদার ধারালো দা দিয়ে আরজুনাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করেন।

স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা যায়।এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উত্তেজনা দেখা দেয়।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরী বলেন, “ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি।

ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং পলাতক জামাল শিকদারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছ।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা