× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে লাল কার্ড দেখাল শিক্ষার্থীরা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৫:৫১ পিএম

দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনার দুর্গাপুরে মাদক ও বাল্যবিবাহকে ‘লাল কার্ড’ দেখিয়েছে শিক্ষার্থীরা। সোমবার (১০ আগষ্ট) দুপুরে দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে এসবি রক্তদান সমাজকল্যাণ ফাউন্ডেশনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের সভাপতি সৈকত সরকারের সভাপতিত্বে এবং সাংবাদিক মামুন রনবীরের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ সাদাত।

বিশেষ অতিথি ছিলেন দুর্গাপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বিপ্লব বিকাশ পাল চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিরুল ইসলাম রায়হান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তারেক হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বজলুর রহমান আনছারী, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ, একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন ও সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার। এ ছাড়া প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বাল্যবিবাহ ও মাদকের ভয়াবহ কুফল তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জানান। তারা বলেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর না করে এসব সামাজিক অনাচার প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে। তরুণ প্রজন্মই পারে একটি সুন্দর ও ইতিবাচক সমাজ গড়ে তুলতে। ‘লাল কার্ড’ প্রদর্শন শুধু একটি কর্মসূচি নয়, এটি বাল্যবিবাহ ও মাদকমুক্ত সমাজ গড়ার দৃঢ় অঙ্গীকার।

পরে মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে শপথ নেন শিক্ষার্থীরা। 


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা