ঝিনাইদহ প্রতিবেদক
প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১৪:৩৮ পিএম
ঝিনাইদহের শৈলকুপায় একটি খাল থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
ঝিনাইদহের শৈলকুপায় একটি খাল থেকে রঙ্গ খাতুন (৩৫) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
জানা যায়,
গত রবিবার সকালে রঙ্গ খাতুন বাড়ি থেকে বের হন। এরপর থেকে নিখোঁজ ছিলেন তিনি।
শৈলকুপা-কাতলাগাড়ী সড়কের সাতগাছি মসজিদের পাশের ব্রিজ নিচ থেকে সোমবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। রঙ্গ খাতুন
সাতগাছী গ্রামের ইসমাইল মন্ডলের মেয়ে।
স্থানীয়রা জানান, সোমবার সকালে বাড়ির পাশের একটি খালের ব্রিজের নিচে তার মরদেহ
ভাসতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঘটনার
সত্যতা নিশ্চিত করে শৈলকুপা থানার ওসি হুমায়ুন কবির মোল্লা বলেন, পুলিশ খবর পেয়ে মরদেহ
উদ্ধার করেছে। কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে দাফনের জন্য হস্তান্তর
করা হয়েছে।