× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রদল নেতার ওপর ছাত্রলীগের হামলা, গ্রেপ্তার ৩

সাতক্ষীরা প্রতিবেদক

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬ ১২:৪৮ পিএম

আপডেট : ১০ আগস্ট ২০২৬ ১২:৫৩ পিএম

প্রতীকী  ছবি

প্রতীকী ছবি

কল রের্কডের কথোপকথনকে কেন্দ্র করে সাতক্ষীরায় ছাত্রদল নেতাদের ওপর ছাত্রলীগের হামলা ঘটনায় মামলা হয়েছে।

রবিবার দিনভর অভিযান চালিয়ে প্রধান অভিযুক্তসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার রাত সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

এতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ১০ জন আহত হন। এ ঘটনায় মনজুরুল আলম বাপ্পী বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

আহতরা হলেনÑ ঘোনা গ্রামের জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী,

রাজিব হোসেন, একই এলাকার আব্দুর রকিব, বকুল হায়দার, জাহিদ হাসান, ঝিটকি গ্রামের ছাত্রদল নেতা সালাম, রহিচপুর গ্রামের তহিদুল হোসেন ও মাহামুদুল হাসান ছাড়াও আরও দুইজনের নাম পাওয়া যায়নি।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী বলেন, শনিবার রাতে সাতক্ষীরা সদরের ঘোনা এলাকার ছাত্রলীগ নেতা নাজমুল ছাত্রদলের এক নেতা ও বিএনপিকে নিয়ে অকথ্য ভাষায় গালিগালাচ করেছে এমন একটি কল রের্কড তাদের কাছে আসে।

এ সময় বিষয়টি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নয়ন তার কাছে জানতে চাইলে তাকে নাজমুল আটকে রাখে। খবর পেয়ে তিনিসহ কয়েকজন ছাত্রদলের নেতারকর্মী ঘটনাস্থলে গেলে তারা পূর্ব পরিকল্পিতভাবে স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের কিছু নেতাকর্মীরা তাদের ওপর সন্ত্রাসী কায়দায় হামলা চালায়। এ সময় তারা বাঁশের লাঠি ও লোহার রড় দিয়ে বেধড়ক পেটাতে থাকে।এতে তিনিসহ ১০ জন আহত হন।

তিনি অভিযোগ করেন, দৃশ্যমান এসব আওয়ামী লীগ নেতাকর্মীরা অপকর্ম করে বেড়ালেও প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তাদের বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, ঘোনা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জাহিদ হোসেন একটি কল রের্কডের জেরে আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতাকর্মীরা তাকে আটকে রাখে।

ওই সময় জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পীসহ ছাত্রদলের ১০/১৫ জন নেতাকর্মী ঘটনাস্থলে গেলে ঘোনা ইউনিয়ন ছাত্রলীগ নেতা মো. নাজমুল হাসান ও তার বাবার লাল্টু মেম্বারের নেতৃত্ব হামলা চালায়।

আহত ছাত্রদল নেতা আব্দুস সালাম বলেন, রাতে ঘোনা ইউনিয়নের একটি বৈঠক থেকে বের হওয়ার পরে ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের ওপর আওয়ামী লীগের ও ছাত্রলীগের নেতা কর্মীরা দেশিও অস্ত্র দিয়ে মনজুরুল আলম বাপ্পীসহ নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলা চালায়।

ওই সময় জেলা ছাত্রদলের সহ-সভাপতি মনজুরুল আলম বাপ্পী ও তিনিসহ ১০ জন গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান বলেন, স্থানীয় জামায়াতের শেল্টারে ছাত্রদলের নেতাকর্মীর ওপর ছাত্রলীগ হামলা চালিয়েছে। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে হামলায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তিনি।

জেলা বিএনপির সদস্য সচিব জাহিদ হাসান ডাবলু জানান, আওয়ামী লীগের কিছু নেতার নেতৃত্বে ছাত্রদল নেতা মনজুরুল আলম বাপ্পীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান তিনি।

সাতক্ষীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান বলেন, ঘটনা শোনা মাত্র পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলাকারীদের মধ্যে প্রধান অভিযুক্ত ছাত্রলীগ নেতা নাজমুল হাসানসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা