প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২১:৫৬ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ২২:০০ পিএম
প্রতীকী ছবি
দেশের বিভিন্ন জায়গায় আইনশৃঙ্খলা বাহিনী গত শনিবার ও রবিবার নারী-পুরুষ ও যুবকসহ আটজনের মরদেহ উদ্ধার করেছে। যশোর, মুন্সীগঞ্জ, নেত্রকোণা, ঝালকাঠি, পিরোজপুর ও মানিকগঞ্জে এই মরদেহ উদ্ধার করা হয়। প্রতিবেদকদের পাঠানো খবরÑ
যশোর : যশোরে ঘর থেকে মা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত ১০টার দিকে বাঘারপাড়া উপজেলার দোহাকুলা ইউনিয়নের খলশী গ্রামের দক্ষিণপাড়ায় এ ঘটনা ঘটে।
বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, মরদেহের অবস্থা দেখে প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে মনে হচ্ছে না। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা সম্ভব নয়। ময়নাা তদন্তের পরে প্রকৃত ঘটনা জানা যাবে বলে তিনি জানান।
মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদী থেকে অজ্ঞাত এক নারী ও এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের চর রমাজানবেগ গ্রামসংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ বলেন, সাড়ে বারোটার দিকে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়। নারীর দুই পা রশি দিয়ে বাঁধা অবস্থায় ছিল। আর পুরুষের মরদেহে পচন ধরেছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর হয়েছে। মরদেহ দুটির পরিচয় শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা নিজ কক্ষে দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় রবিবার সকাল ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না মেলায় প্রতিবেশিরা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ। সেখানে মৃত্যুর আগে স্বর্ণার লেখা একটি চিরকুট পাওয়া যায়। কিন্তু চিরকুটে কি লেখা রয়েছে- তা জানা সম্ভব হয়নি। স্বর্ণা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, খবর পেয়ে নলছিটি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।