× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আমাদের যা যা করার আমরা তাই করবো : চাঁদপুরে স্বাস্থ্যমন্ত্রী

চাঁদপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:৫৯ পিএম

চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চাঁদপুর সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, সারা দেশে মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যা, সদর ও উপজেলা পর্যায়ে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার করা হবে। 

রবিবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে চাঁদপুর সদর হাসপাতাল ও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যখাতের ভঙ্গুর অবস্থা থেকে বের হয়ে আমরা জনগণের সুস্বাস্থ্য নিশ্চিত করবো, আমাদের যা যা করার আমরা তাই করবো। ইতোমধ্যে কাজ শুরু করেছি। এছাড়াও হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১০১ শয্যা বিশিষ্ট হাসপাতালে রূপান্তর করা হবে।  

স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, আগামি সেপ্টেম্বর মাসের শেষের দিকে ব্যাপকভাবে ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্পেইন করা হবে। সহজভাবে পরিবার পরিকল্পনার বিভিন্ন সরঞ্জাম মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। এর মাধ্যমে জন্মহার কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে সকালে চাঁদপুরে ঝটিকা সফরে এসে হাইমচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অব্যবস্থাপনা দেখে ক্ষোভ প্রকাশ করেন স্বাস্থ্য মন্ত্রী। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে চাঁদপুরের সিভিল সার্জন ডা. নুরে আলম দীনকে স্ট্যান্ড রিলিজ করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। পরে মৌখিকভাবে তাকে সতর্ক করে দুই ঘণ্টা পর স্ট্যান্ড রিলিজ প্রত্যাহার করেন মন্ত্রী। এ সময় উপস্থিত ছিলেন- চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক ও জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা