× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হোমনায় ট্রিপল মার্ডারের তদন্তে নতুন মোড়

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ২০:৪৬ পিএম

হোমনায় বাজারের পাশের ড্রেজারের বালুর স্তূপের নিচ থেকে একটি ছুরি, দুটি ব্যাগ, একগোছা চাবি ও একটি তালা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

হোমনায় বাজারের পাশের ড্রেজারের বালুর স্তূপের নিচ থেকে একটি ছুরি, দুটি ব্যাগ, একগোছা চাবি ও একটি তালা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার হোমনায় আলোচিত ট্রিপল মার্ডার মামলার প্রায় ছয় মাস পর তদন্তে নতুন মোড় এসেছে। রবিবার সকালে বাজারের পাশের ড্রেজারের বালুর স্তূপের নিচ থেকে একটি ছুরি, দুটি ব্যাগ, একগোছা চাবি ও একটি তালা দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে।

স্থানীয়দের দাবি, উদ্ধার হওয়া ব্যাগ দুটি হত্যাকাণ্ডের সময় জহিরুল ইসলামের বাড়ি থেকে খোয়া গিয়েছিল। এ ছাড়া উদ্ধারকৃত চাবির মধ্যে একটি দিয়ে নিহতদের ঘরের তালা খোলা গেছে। ফলে এসব আলামতের সঙ্গে হত্যাকাণ্ডের যোগসূত্র রয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

উল্লেখ্য গত ১৬ ফেব্রুয়ারি রাতে উত্তর মনিপুর গ্রামের প্রবাসী জহিরুল ইসলামের স্ত্রী পাপিয়া আক্তার সুখী (৩২), চার বছরের ছেলে মোহাম্মদ হোসাইন এবং ভাতিজা জুবায়ের (৫)-কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করে।

এ ঘটনায় প্রবাসী জহিরুল ইসলাম অজ্ঞাত আসামি করে হোমনা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। কিন্তু ঘটনায় পুলিশ, সিআইডি, পিবিআই ও ডিবি তদন্তে নামলেও ছয় মাসেও এ মামলার দৃশ্যমান কোনো অগ্রগতি হয়নি। এমন কি সন্দেহভাজন কেউ গ্রেপ্তারও হয়নি। 

দীর্ঘ ৬ মাসেও হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটিত না হওয়ায় স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছিল। রবিবার এসব আলামত উদ্ধারের ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি আসতে পারে বলে মনে করছেন স্থানীয়রা। 

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার হওয়া আলামতগুলো আলোচিত ট্রিপল মার্ডারের সঙ্গে সম্পৃক্ত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা