× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঘেরে গোপন অস্ত্রভান্ডার, পালাল মূল হোতা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:৩৬ পিএম

বরিশাল সদরের চর্বারিয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল সদরের চর্বারিয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশাল সদরের চর্বারিয়া ইউনিয়নের সাপানিয়া এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় মাছের ঘের থেকে ১৪টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

অভিযানের সময় ঘেরের মালিক ও মূল হোতা সৈকত পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ। গত শনিবার রাতে সাপানিয়া এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক দুজন হলেনÑ নগরীর কাউনিয়া থানার পোল এলাকার মৃত জসীম উদ্দিন ভূঁইয়ার ছেলে মেহেদী হাসান ও ভাটিখানা এলাকার খলিল মৃধার ছেলে আব্দুর রহমান।

পুলিশ জানায়, আটক দুজনের কাছ থেকে দুটি ধারালো ছোরা, একটি হাঁসুয়া, দুটি ডেগার, পাঁচটি রামদা ও দুটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে। সব মিলিয়ে উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা ১৪টি। একই জায়গায় এত বিপুলসংখ্যক দেশীয় অস্ত্র পাওয়ায় ওই ঘের ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয় সূত্রের প্রাথমিক তথ্য অনুযায়ী, আটক দুই তরুণ কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত। ঘেরে বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র একসঙ্গে পাওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে রামদা, ডেগার ও চাইনিজ কুড়ালের মতো অস্ত্র কেন মজুদ করা হয়েছিল, সেটিই এখন তদন্তের অন্যতম বিষয়। এসব অস্ত্র কারা ব্যবহার করত এবং এর সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা জানতে আটক দুজনকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

কাউনিয়া থানার ওসি সনজিৎ নাথ বলেন, বিভিন্ন মাধ্যমে তথ্য পাওয়ার পর সাপানিয়া এলাকার সৈকতের ঘেরে অভিযান চালানো হয়। অভিযানের সময় অস্ত্রসহ মেহেদী হাসান ও আব্দুর রহমানকে আটক করা সম্ভব হলেও সৈকত পালিয়ে যান। সৈকতকে এ ঘটনায় মূল হোতা হিসেবে সন্দেহ করা হচ্ছে। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক দল কাজ করছে। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা