× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গেইট ভেঙে বাড়িতে ঢুকে মা- ছেলেকে কুপিয়ে জখম

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:৩২ পিএম

গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকায় বাড়িতে ঢুকে মা ও তাঁর ছেলেকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকায় বাড়িতে ঢুকে মা ও তাঁর ছেলেকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাজীপুর মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকায় বাড়িতে ঢুকে মা ও তাঁর ছেলেকে কুপিয়ে এবং পিটিয়ে গুরুতর জখম করেছে। এঘটনায় আহত সালমা সুলতানা বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে গাজীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। 

গত ৭ আগস্ট বিকেলে উত্তর ছায়াবীথি এলাকায় সালমা সুলতানার বসতবাড়িতে এই হামলার ঘটনা ঘটে।  হামলায় গুরুতর আহত বাদির ছেলে কাজী রিফাত (২২) এখনো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তবে মামলার পরেও আসামিরা উল্টো বাদীপক্ষকে অব্যাহত ভয়ভীতি ও হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

মামলার আসামিরা হলেন, মহানগরীর উত্তর ছায়াবীথি এলাকার ক্ষেপা (৫৫) তার ছেলে দিপ্ত (২২), জয় (২৪)। একই এলাকার পিয়াল (২২), বিল্লাল (২২), সাজিদ (২২), রাফি (২৬)৷ 

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি শিপলু (২২), জয় (২৪) ও পিয়াল (২২) সহ অজ্ঞাতনামা ৫-৬ জন যুবক দেশীয় অস্ত্রশস্ত্র যেমন— চাপাতি, দা, ছেন ও লোহার রড নিয়ে গত ৭ আগস্ট বিকেল আনুমানিক সাড়ে ৫ টার সময় সালমা সুলতানার বাড়িতে যায়। আসামিরা প্রথমে বাড়ির মেইন গেটে ধাক্কাধাক্কি ও অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে তারা গেট ভেঙে বেআইনিভাবে বাড়ির ভেতরে প্রবেশ করে । হামলাকারীরা সালমাকে হত্যার হুমকি দিয়ে লোহার রড ও লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করে । সালমা আত্মরক্ষার্থে দোতলায় উঠে গেলে আসামি ক্ষেপার নির্দেশে দীপ্ত  চাপাতি দিয়ে মাথায় কোপ দেয়, পরে  হাত দিয়ে বাধা দিলে তাঁর বাম হাতের কবজি গুরুতর জখম হয় । সালমার চিৎকার শুনে ছেলে কাজী রিফাত (২২) এগিয়ে এলে হামলাকারীরা তাকেও হত্যার উদ্দেশ্যে মাথায় চাপাতি দিয়ে কোপ দেয়, এতে রিফাত গুরুতর রক্তাক্ত জখম হয়। পরবর্তীতে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা মা ও ছেলেকে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায় । 

মামলার তদন্তকারী কর্মকর্তা গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই)  মিজানুর রহমান বলেন, হামালার ঘটনায় শনিবার রাতে একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, দ্রুতই গ্রেপ্তার হবে বলে জানান তিনি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা