× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সিভিল সার্জন ও তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন

রাজবাড়ী প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৯:০০ পিএম

রাজবাড়ী সদর হাসপাতালে সাপে কাটা এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী সদর হাসপাতালে সাপে কাটা এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ী সদর হাসপাতালে সাপে কাটা এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে সিভিল সার্জন ও হাসপাতালের তত্ত্বাবধায়কের পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে এলাকবাসী। 

রবিবার বেলা সাড়ে ১১টার দিকে হাসপাতালে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন, ইউসুফ আলী, আরিফ খান, শরিফুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজবাড়ী সদর হাসপাতাল শুধু নামেইÑ কাজে না। এখানে ভালো ডাক্তার ও ওষুধ পাওয়া যায় না। দায়িত্বে অবহেলার কারণে গত ৭ আগস্ট হৃদয় নামে এক সাপে কাটা যুবকের মৃত্যু হয়েছে। তাকে হাসপাতালে আনা হলেও অ্যান্টিভেনম না দিয়ে ফরিদপুর পাঠানো হয়। পরে ওই যুবক মারা যায়। এরকম অনেক ঘটনাই রয়েছে এ হাসপাতালের।

এদিকে অ্যান্টিভেনম না থাকার অভিযোগ মিথ্যা দাবি করে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মোহাম্মদ হান্নান বলেন, তাদের অভিযোগ মিথ্যা। হাসপাতালে পর্যাপ্ত অ্যান্টিভেনম রয়েছেÑ যা জরুরি বিভাগে সংরক্ষণ করা। আশঙ্কাজনক অবস্থায় সাপে কাটা রোগীকে হাসপাতালে আনা হয়েছিল। তার প্রয়োজন ছিল আইসিইউ সাপোর্ট। যে কারণে তাকে ফরিদপুরে রেফার্ড করা হয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি মারা যান। আর হাসপাতালের অব্যবস্থাপনার বিষয়টি মানুষের মনগড়া কথা। যার কোনো ভিত্তি নেই।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা