× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কৃষক দলের বহিষ্কৃত নেতাকে বেঁধে থানায় দিল জনতা

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৫৫ পিএম

চুরির অভিযোগে নেছারাবাদে পৌর কৃষক দলের সাবেক সভাপতি আটক। ছবি: সংগৃহীত

চুরির অভিযোগে নেছারাবাদে পৌর কৃষক দলের সাবেক সভাপতি আটক। ছবি: সংগৃহীত

নেছারাবাদে চুরির অভিযোগে সুমন সরকার (৪০) নামে স্বরূপকাঠি পৌর কৃষক দলের বহিষ্কৃত এক সাবেক নেতাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। গত শনিবার রাত ৯টার দিকে স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, একাধিক চুরির ঘটনাসহ শনিবার একটি বাড়িতে তালা ভেঙে চুরি করার সময় সুমন সরকারকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে পিঠমোচড় দিয়ে হাত-পা বেঁধে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন সরকারের বিরুদ্ধে এর আগেও একাধিক চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। এ ছাড়া মাদক সেবনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। তার কথিত কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছেন বলে স্থানীয়রা জানান। সে এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। সুমন সরকার স্বরূপকাঠি পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দুলাল সরকারের ছেলে। 

নেছারাবাদ উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. সেলিম মিয়া বলেন, গত শুক্রবার একটি বাড়িতে সুমন চুরি করেছে বলে অভিযোগ রয়েছে। পরে শনিবার সন্ধ্যায় তাকে রাস্তায় পেয়ে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে সে কৌশলে সরে যায়। রাতে নতুন করে অন্য একটি বাড়িতে গিয়ে তালা ভেঙে চুরি করার সময় স্থানীয়রা তাকে আটক করে। পরে তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, চুরির অভিযোগে স্থানীয়রা সুমনকে ধরে থানায় দিয়ে গেছে। তার কাছে চুরির মালামাল পাওয়া গেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা