× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জুয়া খেলার প্রতিবাদ করায় শিক্ষককে কুপিয়ে জখম, বিচারের দাবি

লালমনিরহাট প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৫১ পিএম

আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

লালমনিরহাটের আদিতমারীতে অনলাইন জুয়া ও ক্যাসিনোর প্রতিবাদ করায় কলেজ শিক্ষক আরিফুল ইসলামকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগের ঘটনায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। এ সময় বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি জানান। 

রবিবার দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোগলহাট ইউনিয়নের টেম্পোস্ট্যান্ড মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মোগলহাট ইউনিয়নের বিভিন্ন এলাকার সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, কলেজ শিক্ষক আরিফুল ইসলাম দীর্ঘদিন ধরে এলাকায় অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিরুদ্ধে সচেতনতা তৈরির চেষ্টা করে আসছিলেন। এর জেরেই তাকে পরিকল্পিতভাবে গুরুতর আহত করা হয়েছে । বর্তমানে তিনি ঢাকার একটি হাসপাতালে অচেতন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলেও জানান বক্তারা।

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বলেন, ‘আমরা আরিফুল ইসলামের ওপর হামলার সুষ্ঠু বিচার চাই। একই সঙ্গে যে মামলা করা হয়েছে, সেটি পুনরায় গ্রহণ করে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।’

বক্তারা আরও বলেন, অনলাইন জুয়া ও ক্যাসিনোর বিস্তার ঠেকাতে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বললে তার ওপর হামলা চালানোর ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা