× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল

পাঁচ অ্যাম্বুলেন্সের তিনটি বিকল

এনায়েতুর রহমান, পটুয়াখালী

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৪২ পিএম

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দ পাঁচটি সরকারি অ্যাম্বুলেন্সের মধ্যে তিনটি প্রায় তিন বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দ পাঁচটি সরকারি অ্যাম্বুলেন্সের মধ্যে তিনটি প্রায় তিন বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জন্য বরাদ্দ পাঁচটি সরকারি অ্যাম্বুলেন্সের মধ্যে তিনটি প্রায় তিন বছর ধরে বিকল অবস্থায় পড়ে আছে। বাকি দুটি সচল থাকলেও চালক না থাকায় সেগুলোও দীর্ঘদিন ধরে গ্যারেজেই দাঁড়িয়ে।

ফলে জেলার সবচেয়ে বড় সরকারি হাসপাতালটি এখন কার্যত সরকারি অ্যাম্বুলেন্স সেবাশূন্য। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি অচল অ্যাম্বুলেন্স সচল করা ও চালক না থাকার বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। 

স্থানীয়রা জানান, এর সরাসরি প্রভাব পড়েছে রোগী ও তাদের স্বজনদের ওপর। সরকারি সেবা বন্ধ থাকায় রোগী পরিবহনের পুরো দায়িত্ব চলে গেছে বেসরকারি অ্যাম্বুলেন্সের হাতে। অভিযোগ উঠেছে, এই সুযোগে ভাড়াও বেড়েছে উল্লেখযোগ্য হারে।

রোগীর স্বজন ও হাসপাতাল সূত্র জানায়, পটুয়াখালী থেকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যেতে এখন বেসরকারি অ্যাম্বুলেন্সে তিন হাজার থেকে সাড়ে তিন হাজার টাকা পর্যন্ত ভাড়া নেওয়া হচ্ছে। অথচ সরকারি অ্যাম্বুলেন্সে একই পথে খরচ ছিল প্রায় দুই হাজার টাকা।

শুধু বরিশাল নয়, ঢাকাগামী রোগীদের ক্ষেত্রেও একই চিত্র। আগে সরকারি অ্যাম্বুলেন্সে ঢাকায় রোগী নিতে প্রায় ১০ হাজার টাকা লাগলেও এখন বেসরকারি অ্যাম্বুলেন্সে গুনতে হচ্ছে ১৪ থেকে ১৫ হাজার টাকা।

জব্বারের এই অভিজ্ঞতা এখন ব্যতিক্রম নয়; বরং পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের প্রতিদিনের বাস্তবতা।

সদ্য অবসরপ্রাপ্ত সরকারি অ্যাম্বুলেন্স চালক আব্দুস সালাম বলেন, সরকারি ব্যবস্থায় নির্ধারিত ভাড়ায় রোগী পরিবহন করা হতো। এখন সেই সুযোগ না থাকায় রোগীর পরিবারকে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হচ্ছে।

অন্যদিকে বেসরকারি অ্যাম্বুলেন্স চালক সজল কুমার বলেন, সরকারি চালকরা নিয়মিত বেতন-ভাতা পান। আমাদের গাড়ির জ্বালানি, রক্ষণাবেক্ষণ ও অন্যান্য সব খরচ নিজেরাই বহন করি। তাই ভাড়া কিছুটা বেশি হয়।

তবে স্থানীয়দের অভিযোগ সরকারি অ্যাম্বুলেন্স সেবা বন্ধ হওয়ার সুযোগে বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের একটি সিন্ডিকেট গড়ে উঠেছে। ফলে কোনো চালক চাইলেও কম ভাড়ায় রোগী পরিবহন করতে পারেন না।

স্বাস্থ্যসেবা বিশ্লেষকদের মতে, সরকারি হাসপাতালের অ্যাম্বুলেন্স কেবল একটি যানবাহন নয়; এটি জরুরি চিকিৎসাসেবার অবিচ্ছেদ্য অংশ। এই সেবা দীর্ঘদিন অচল থাকলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হন দরিদ্র ও মধ্যবিত্ত রোগীরা, যাদের জন্য প্রতিটি অতিরিক্ত টাকাই বড় চাপ।

হাসপাতাল সূত্র জানায়, অ্যাম্বুলেন্স চালক আ. রাজ্জাক ২০২১ সালের জানুয়ারিতে অবসরে যাওয়ার পর অপর চালক আব্দুস ছালাম অ্যাম্বুলেন্স সেবা দিয়ে আসছিল। তিনিও চলতি বছর ৩০ জুন অবসরে যাওয়ার পর থেকেই সেবাটি বন্ধ রয়েছে। 

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক (সুপার) ডা. দিলরুবা ইয়াসমিন লিজা বলেন, আব্দুস ছালাম নামে একজন চালকই সচল দুটি অ্যাম্বুলেন্সের দায়িত্ব পালন করছিলেন। গত ৩০ জুন আব্দুস ছালাম অবসরে যাওয়ার পর থেকেই সরকারি এ সেবাটি পুরোপুরি বন্ধ হয়ে যায়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত চালক নিয়োগ এবং বিকল অ্যাম্বুলেন্সগুলো মেরামতে অনুরোধ করা হয়েছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা