× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে আদিবাসী দিবস উদযাপন

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৮:৪০ পিএম

খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি ও কালচারাল শোডাউন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ি জেলা শহরের চেঙ্গী স্কয়ারে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি ও কালচারাল শোডাউন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

‘স্বীকৃতি না দেওয়ার মধ্য দিয়ে মূলত একধরনের জবরদস্তি করা হচ্ছে। আর যেখানে জবরদস্তি থাকে, সেখানেই তার বিরুদ্ধে পাল্টা প্রতিরোধ গড়ে ওঠে।’ আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহমুদুল সুমন।

রবিবার আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল সাড়ে ১০টায় জেলা শহরের চেঙ্গী স্কয়ারে ঐতিহ্যবাহী সাংস্কৃতিক অনুষ্ঠান, বর্ণাঢ্য র‌্যালি ও কালচারাল শোডাউন অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় ড. মাহমুদুল সুমন আরও বলেন, ‘পলিটিক্স অব রিকগনিশন’ বা স্বীকৃতির রাজনীতির বিষয়টি তিনি বছরের পর বছর ধরে দেখে আসছেন। সময় যত গড়িয়েছে, আদিবাসীদের স্বীকৃতির দাবি ততই শক্তিশালী হয়েছে।

নিজের খাগড়াছড়ি আসার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, পথে বাসস্ট্যান্ডে বাঙালিদের পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে একই বাসের জন্য অপেক্ষা করতে দেখেছেন। একই বাসে সবাই একসঙ্গে যাত্রা করেছেন। এই দৃশ্য তার কাছে অত্যন্ত আনন্দদায়ক মনে হয়েছে। কারণ এর মধ্য দিয়ে একটি বহুত্ববাদী সমাজের বাস্তব চিত্র ফুটে ওঠে।

পার্বত্য চট্টগ্রাম নিয়ে গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে ড. মাহমুদুল সুমন বলেন, এ অঞ্চলের প্রসঙ্গ উঠলেই একটি পক্ষকে ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে উপস্থাপনের প্রবণতা রয়েছে। মূলধারার গণমাধ্যমকে এ বিষয়ে আরও দায়িত্বশীল হতে হবে।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংস্কৃতিক আয়োজন শুধু বিনোদনের বিষয় নয়; এটি পরিচয়, অস্তিত্ব ও অধিকার প্রকাশেরও একটি শক্তিশালী মাধ্যম। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জাতিগোষ্ঠীর নৃত্য, গান, পোশাক ও ঐতিহ্য বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ অংশ।

তারা বলেন, কোনো জনগোষ্ঠীর পরিচয় ও অধিকারকে অস্বীকার না করে পারস্পরিক শ্রদ্ধা, স্বীকৃতি ও সহাবস্থানের ভিত্তিতে বাংলাদেশকে এগিয়ে নিতে হবে। বাঙালি ও অন্যান্য জাতিগোষ্ঠীর সম্মিলিত সাংস্কৃতিক ঐতিহ্যই বাংলাদেশের সামগ্রিক পরিচয়কে আরও সমৃদ্ধ করে।

সভায় বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, যুগ্ম সাধারণ সম্পাদক সুদর্শন চাকমা, লেখক ও গবেষক তানিম নওশাদ, বাংলাদেশ জনতা সংসদের সভাপতি মাহফুজুর রহমান, এইচডব্লিউএফের সভানেত্রী মায়া চৌধুরী, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা, লিঙ্গুইস্টিক রিসার্চার খাইরুল নাহার ইপ্সিতাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা