× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধ ঘরে ঝুলছিল গৃহবধূর নিথর মরদেহ, পাওয়া গেল চিরকুট

নেত্রকোনা প্রতিবেদক

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৪:৫৪ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৫:০০ পিএম

নেত্রকোনা জেলা শহরের নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনা জেলা শহরের নিজ ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নেত্রকোনা জেলা শহরের নিজ ঘর থেকে স্বর্ণা আক্তার (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলা কোয়ার্টার সংলগ্ন জয়নগর এলাকায় রবিবার  সকালে নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্বর্ণা আক্তার সদর উপজেলার দক্ষিণ কাটলি এলাকার নাজমুল হাসান নাহিদের স্ত্রী। তারা জয়নগর এলাকায় একটি ভাড়াবাসায় থাকতেন।

স্থানীয়রা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সঙ্গে অভিমান করে স্বর্ণা নিজ কক্ষে দরজা বন্ধ করে দেন। পরে দীর্ঘ সময় ঘরের দরজা বন্ধ থাকায় রবিবার সকাল ৯টার দিকে ভেতর থেকে কোনো সাড়া-শব্দ না মেলায় প্রতিবেশীরা পুলিশকে খবর দেন।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় জানালার সঙ্গে ওড়না প্যাঁচানো অবস্থায় স্বর্ণার ঝুলন্ত মরদেহ দেখতে পায় পুলিশ।

সেখানে মৃত্যুর আগে স্বর্ণার লেখা একটি চিরকুট পাওয়া যায়। কিন্তু চিরকুটে কি লেখা রয়েছে- তা জানা সম্ভব হয়নি। স্বর্ণা আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান ওসি। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা