× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রধানমন্ত্রীর আসবেন বলে নতুন রূপে অক্সিজেন মোড়

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৪:৩৮ পিএম

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়। ছবি: প্রতিদেনর বাংলাদেশ

চট্টগ্রাম নগরীর অক্সিজেন মোড়। ছবি: প্রতিদেনর বাংলাদেশ

অযত্ন ও অব্যবস্থাপনার চিত্র পেছনে ফেলে এখন নতুন রূপে শোভা পাচ্ছে নগরীর অক্সিজেন মোড়।

সৌন্দর্যবর্ধনমূলক বিভিন্ন উপকরণ দিয়ে সাজানো হয়েছে পুরো এলাকা। মোড়টির মাঝের অংশে গড়ে তোলা হয়েছে সবুজায়ন। লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির গাছ ও ফুলের গাছ।

আজ রবিবার প্রধানমন্ত্রী তারেক রহমান হাটহাজারীতে দিনের কর্মসূচি শেষে সড়কপথে এই পথ দিয়ে নগরের হোটেল রেডিসন ব্লুতে যাওয়ার কথা রয়েছে। 

স্থানীয়রা বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যাত্রা পথের কারণে নগরীর অক্সিজেন মোড় ভিন্ন এক নতুন রূপ পেয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) চাইলে বন্দর নগরীকে অল্প সময়ের মধ্যে সাজিয়ে তুলতে পারে তারই প্রমাণ অক্সিজেন মোড়। 

কলেজ শিক্ষার্থী মোহাম্মদ রনি বলেন, প্রধানমন্ত্রীর যাত্রাপথের গুরুত্বপূর্ণ এই অক্সিজেন মোড়। তাই নতুন করে সাজিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন। এর আগে মোড়টি অযত্ন অবহেলায় ছিল। অবাকের বিষয় হল যে, যেকোনো জেলা উপজেলায় প্রধানমন্ত্রী আগমন ঘটলে স্থানীয় প্রশাসন ও চসিক ছয় মাসের কাজ ৬ দিনে সম্পন্ন করে ফেলে। কিন্তু একই জায়গায় রূপ পরিবর্তন করতে সময় লাগে মাস ও বছর।

চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রামকে একটি পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও নান্দনিক নগর হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করছি। নগরের গুরুত্বপূর্ণ স্থানগুলোকে সবুজায়নের আওতায় এনে নাগরিকদের জন্য সুন্দর ও স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা