চুয়াডাঙ্গা প্রতিবেদক
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১৩:৪৫ পিএম
আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১৪:২৬ পিএম
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ ৩ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টাকে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে বিএসএফ কর্তৃক ৩ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশ-ইন করার চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির
তাৎক্ষণিক ও দৃঢ় অবস্থানের কারণে ওই তিনজনকে বাংলাদেশে প্রবেশ করাতে পারেনি
বিএসএফ।
বিজিবি
জানায়, শনিবার রাত আনুমানিক ৩টার দিকে বিজিবির
মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর সীমান্ত পিলার ৭০/২-এস বরাবর অবস্থিত গেট দিয়ে
ভারতের ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের সদস্যরা একজন পুরুষ ও দুই নারীকে বাংলাদেশে
পুশ-ইনের চেষ্টা করে।
বাংলাদেশে
প্রবেশের আগেই বিষয়টি বিজিবির মাধবখালী বিওপির টহলদলের নজরে আসে।
এ সময় বিজিবি সদস্যরা শূন্যলাইন থেকে ওই তিন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশে বাধা দেন।
বিজিবির
দৃঢ় অবস্থানের কারণে তিন ব্যক্তি সীমান্তের শূন্যলাইন থেকে প্রায় ৪০ গজ ভারতের
অভ্যন্তরে অবস্থান নিতে বাধ্য হন।
পরবর্তী
সময়ে আনুমানিক ভোর ৫টা ২০ মিনিটের দিকে ওই তিন ব্যক্তি ভারতের কাঁটাতারের কাছে
ফিরে যান।
এরপর
সকাল আনুমানিক ৭টা ৫৫ মিনিটের দিকে ৩২ বিএসএফ ব্যাটালিয়নের মেতেরী ক্যাম্পের
সদস্যরা সীমান্ত পিলার ৬৮/৫-এস বরাবর গেট খুলে তাদের ভারতের অভ্যন্তরে নিয়ে যায়।
বিজিবির
তাৎক্ষণিক, সতর্ক ও দৃঢ় তৎপরতার ফলে বিএসএফ কর্তৃক ওই তিন ব্যক্তিকে অবৈধভাবে
বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা কার্যকরভাবে প্রতিহত করা সম্ভব হয়েছে।
এ
ঘটনায় ৩২ বিএসএফ ব্যাটালিয়নকে বিষয়টি অবহিত করেছে বিজিবি।
বিজিবি
জানিয়েছে, সীমান্ত সুরক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ এবং সীমান্ত এলাকায়
শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব
পালন করে যাচ্ছে।
সীমান্তে এ ধরনের যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবির টহল ও নজরদারি অব্যাহত রয়েছে।