× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিলে মাছ ধরতে গিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১২:৩০ পিএম

আপডেট : ০৯ আগস্ট ২০২৬ ১২:৩২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের কটিয়াদীতে ছুরিকাঘাতে জাকির হোসেন (৩০) নামের এক প্রবাসফেরত যুবক নিহত হয়েছেন। 

নিহত জাকির হোসেন উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল এলাকার মাগুরা ভিটা গ্রামের শিবলু মিয়ার ছেলে। শনিবার রাতে উপজেলার ওই গ্রামে এ ঘটনা ঘটে।

তিনি দীর্ঘদিন সৌদি আরবে ছিলেন। প্রায় ছয় মাস আগে প্রবাসজীবন শেষ করে দেশে ফিরে সংসার দেখভাল করছিলেন।

স্থানীয়রা জানান, শনিবার সন্ধ্যার কিছুক্ষণ পর চাতল এলাকায় টর্চলাইটের আলোয় প্রচলিত পদ্ধতিতে মাছ শিকারের জন্য বের হন জাকির হোসেন। বাড়ি থেকে বিলটির দূরত্বও খুব বেশি নয়।

কয়েক ঘণ্টা পর বাড়ির পেছনে প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে জাকির হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার এক নিকটাত্মীয়। এ সময় তার বুকের মধ্যে একটি ছুরি বিদ্ধ অবস্থায় ছিল।

নিকটাত্মীয়ের ডাক-চিৎকারে পরিবারের সদস্য ও স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজন হান্নান মিয়া বলেন, কারা এবং কেন তাকে হত্যা করেছে, তা আমরা জানি না। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তার চাই।

রবিবার সকালে কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘ছুরিবিদ্ধ একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা