বগুড়া অফিস
প্রকাশ : ০৯ আগস্ট ২০২৬ ১০:৩৫ এএম
দুর্ঘটনাকবলিত দুই ট্রাক। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বগুড়ায় দাঁড়িয়ে থাকা ট্রাকে আরেক ট্রাকের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন।
ঢাকা-বগুড়া মহাসড়কে ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফ্লাইওভারে রবিবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
এ ঘটনায় উদ্ধার কাজ পরিচালনা করছে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। উদ্ধার কাজ চলমান থাকায় মহাসড়কে যানজটের সৃষ্টি হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন কুন্দারহাট হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান।
পুলিশের এই কর্মকর্তা জানান, ছিলিমপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ঢাকাগামী একটি ট্রাক বিকল হয়ে পড়ে। সেখানে সকাল আটটার দিকে ঢাকাগামী আরেকটি ট্রাক ওই ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত হন।
তিনি আরও জানান, এ ঘটনায় উদ্ধার কাজ চলমান। উদ্ধার কাজ শেষে বিস্তারিত জানা যাবে।