বেড়া, সাঁথিয়া (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:২১ পিএম
পাবনার বেড়ায় পুলিশ হেফাজত থেকে যুবলীগ নেতা সোহেল রানাকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার বেড়ায় দুই মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত যুবলীগ নেতা সোহেল রানাকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা ও ধস্তাধস্তি করে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।
বেড়া
মডেল থানা সংলগ্ন শম্ভুপুর-কাগমাইরপাড়া স্টেডিয়াম এলাকায় শনিবার বেলা ১১টার দিকে এ
ঘটনা ঘটে।
পুলিশ
জানায়, তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়ার সময় কয়েকজন সহযোগী পুলিশের পথরোধ করে
ধস্তাধস্তির একপর্যায়ে হাতকড়া পরা অবস্থায় তাকে ছিনিয়ে নেয়। ঘটনার ভিডিও সামাজিক
যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বেড়া মডেল থানার ওসি নয়ন কুমার সরকার জানান, জড়িতদের শনাক্ত করা হয়েছে। ছিনিয়ে নেওয়া আসামি ও সহযোগীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।