× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লোডশেডিংমুক্ত বিদ্যুৎ ও টেকসই সড়ক নির্মাণ দাবি

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:১০ পিএম

কলাপাড়ায় লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহ, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কলাপাড়ায় লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহ, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালাীর কলাপাড়ায় লোডশেডিংমুক্ত বিদ্যুৎ সরবরাহ, মিটার ভাড়া এবং ডিমান্ড চার্জ বাতিল এবং টেকসই সড়ক নির্মাণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার পৌরশহরের মনোহরীপট্টিতে ‘নাগরিক উদ্যোগ’ কলাপাড়ার আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি কলাপাড়া শাখার সম্পাদক কমরেড নাসির তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেনÑ বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহ্বায়ক অবসরপ্রাপ্ত প্রভাষক মো. রফিকুল ইসলাম, প্রগতি পাঠাগারের আহ্বায়ক ও শিক্ষক আতাজুল ইসলাম, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাঈন নয়ন, ব্যবসায়ী মো. নিজাম উদ্দিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্র স্থাপনে এলাকার মানুষ পৈত্রিক ভিটেবাড়ি দিয়েছে, যার ক্ষতি পূরণ এখনও মানুষ শতভাগ পায়নি। এখানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও প্রতিদিন ক্ষণে ক্ষণে বিদ্যুৎবিভ্রাট মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। এ ছাড়া অযৌক্তিকভাবে ডিমান্ড চার্জ এবং মিটার ভাড়া নেওয়া বন্ধ করতে হবে, নতুবা আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা