× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোয়ালন্দে পাওনা টাকার বিরোধে যুবক নিহত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:০৮ পিএম

নিহত শরিফুল ইসলাম হীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত শরিফুল ইসলাম হীরা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

রাজবাড়ীর গোয়ালন্দে ৫ থেকে ৬ হাজার টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে শরিফুল ইসলাম হীরা (৪০) নামের এক যুবককে প্রকাশ্যে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।

কথাকাটাকাটি শুরুর একপর্যায়ে বাগবিতণ্ডা তীব্র আকার ধারণ করলে কামরুল ক্ষিপ্ত হয়ে শরিফুলকে ধারালো চাকু দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

শনিবার সকাল সোয়া ৯টার দিকে উপজেলার তোরাই মোড় এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত শরিফুল গোয়ালন্দ উপজেলার বাহাদুরপুর গ্রামের মো. জাবেদ আলীর ছেলে।

স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত বলে ঘোষণা করেন।

গোয়ালন্দ ঘাট থানার ওসি সফিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ৫ থেকে ৬ হাজার টাকার পাওনা নিয়ে বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

তিনি আরও বলেন, ঘটনার পর অভিযুক্ত কামরুল ইসলাম পালিয়ে গেছেন। তাকে গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর কার্যক্রম বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে রিপোর্ট লেখা পর্যন্ত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা