× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গৃহকর্মী প্রিয়ার মৃত্যুর তদন্ত দাবিতে মানববন্ধন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:০৫ পিএম

ফেনীর পরশুরামে গৃহকর্মী প্রিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর পরশুরামে গৃহকর্মী প্রিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন ও অভিযুক্তকে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ফেনীর পরশুরামে গৃহকর্মী কিশোরী ফারজানা আক্তার প্রিয়ার মৃত্যুর ঘটনায় সুষ্ঠু তদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন ও মোহাম্মদপুর সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষিকা জাহেদা আক্তারকে গ্রেপ্তার এবং সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এ কর্মসূচির অনুষ্ঠিত হয়। কর্মসূচি আয়োজন করেছিল ফেনীর বাংলাদেশ মানবাধিকার সম্মিলন (বামাস) শাখা।

এতে বক্তারা বলেন, প্রিয়ার মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও সুরতহাল প্রতিবেদন নিয়েও নানা প্রশ্ন উঠেছে। একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমেই কেবল মৃত্যুর আসল কারণ ও দায়ীদের চিহ্নিত করা সম্ভব। ঘটনাটির সঙ্গে জড়িত ব্যক্তিদের পরিচয় বা সামাজিক অবস্থান বিবেচনা না করে দায়ীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান তারা। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষিকা জাহেদা আক্তারকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের জোর দাবি জানানো হয়।

এতে সভাপিতিত্ব করেন বামাসের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টু। কর্মসূচিতে সংহতি জানিয়ে বক্তব্য দেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ফেনীর সভাপতি শুকদেব নাথ তপন, ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল হক রবি, বামাসের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক জসিম মাহমুদ প্রমুখ।

উল্লেখ্য, গত ২৩ জুলাই রাতে উপজেলা পরিষদ গেট সংলগ্ন ‘কাদের টাওয়ার’-এর একটি ফ্ল্যাট থেকে প্রিয়ার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত প্রিয়া বিগত তিন বছর ধরে ওই ফ্ল্যাটে শিক্ষিকা জাহেদা আক্তারের বাসায় গৃহকর্মীর কাজ করত।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা