চাটমোহর (পাবনা) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৯:০২ পিএম
পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কোমল হোসেন নামে এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পাবনার চাটমোহরে ভেজাল দুধ তৈরির অভিযোগে মো. কোমল হোসেন নামে এক ব্যক্তিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়ালমারী গ্রামে গত শুক্রবার রাতে এ অভিযান পরিচালনা করা হয়। অর্থদণ্ডপ্রাপ্ত কোমল হোসেন ওই গ্রামের মাইনুল হোসেনের ছেলে।
চাটমোহর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন। অভিযানকালে ভেজাল দুধ তৈরিতে ব্যবহারের অভিযোগে কস্টিক সোডা, জেল, সয়াবিন তেল, ব্লেন্ডার মোটরসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
অভিযান শেষে ভ্রাম্যমাণ আদালতের কাছে দণ্ডের পরিমাণ এবং প্রদত্ত আইনের ধারা সম্পর্কে জানতে চাইলে তাৎক্ষণিকভাবে নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বিষয়ে কোনো বক্তব্য দেননি।
তবে ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ জানান, জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ভেজাল খাদ্য উৎপাদন ও বাজারজাতকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।