× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কাজ শেষ হওয়ার আগেই খালে ধসে পড়ল সড়ক

আমতলী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৮:৫৯ পিএম

বরগুনার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের কালীবাড়ী ও পাতাকাটা এলাকায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রায় ২০০ মিটার সড়ক ধসে খালে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের কালীবাড়ী ও পাতাকাটা এলাকায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রায় ২০০ মিটার সড়ক ধসে খালে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনার আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের কালীবাড়ী ও পাতাকাটা এলাকায় নির্মাণকাজ শেষ হওয়ার আগেই প্রায় ২০০ মিটার সড়ক ধসে খালে পড়ে গেছে। এতে সড়কটির ওই অংশ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে গেছে। ভোগান্তিতে পড়েছেন এ সড়ক দিয়ে চলাচলকারী কয়েক হাজার মানুষ।

স্থানীয়দের অভিযোগ, সড়ক নির্মাণে কার্যাদেশ অনুযায়ী কাজ না করা, নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও নানা অনিয়মের কারণে সড়কটি ধসে পড়েছে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

শনিবার সকালে সরেজমিন দেখা যায়, আমতলী-গাজীপুর আঞ্চলিক সড়কের কালীবাড়ী ও পাতাকাটা এলাকায় সড়কের বড় একটি অংশ ধসে খালে পড়ে গেছে। কোথাও কোথাও সড়কের প্রায় অর্ধেক অংশও নেই। সড়কের ওপর বিভিন্ন প্রজাতির গাছ পড়ে রয়েছে। ফলে ওই পথে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

এ বিষয়ে আমতলী উপজেলা প্রকৌশলী মো. ইদ্রিস আলী বলেন, ‘সড়ক ধসে খালে পড়ে যাওয়ার বিষয়ে তদন্ত করা হচ্ছে। ধসের প্রকৃত কারণ উদঘাটনে বিশেষজ্ঞ একটি দল ঘটনাস্থল পরিদর্শন করবে।’

বরগুনা এলজিইডির সিনিয়র সহকারী প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। সড়ক ধসে খালে পড়ে যাওয়ার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে। ঠিকাদারের কাজে কোনো অনিয়ম হয়েছে কি না, সেটিও কঠোরভাবে তদন্ত করে দেখা হচ্ছে।’

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা