× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাকেরগঞ্জের ১১ ইউপিতে রবিবারই প্রশাসক পাওয়া যাবে: মিলটন চন্দ্র পাল

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৮:৪৫ পিএম

আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৮:৪৭ পিএম

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মেয়াদ উত্তীর্ণ হওয়ায় পরিষদগুলোর কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলটন চন্দ্র পাল এ সংক্রান্ত একটি প্রস্তাবনা চূড়ান্ত করে জেলা প্রশাসনের অনুমোদনের জন্য পাঠিয়েছেন। প্রস্তাবটি বর্তমানে জেলা প্রশাসক কার্যালয়ের চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

​উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বাকেরগঞ্জের মোট ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে ১১টির মেয়াদ সম্প্রতি শেষ হয়েছে। আইন অনুযায়ী মেয়াদোত্তীর্ণ পরিষদে স্থানীয় জনগণের নাগরিক সেবা ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড সচল রাখা জরুরি।

​ইউএনও মিলটন চন্দ্র পাল জানান, "আগামীকাল রবিবার ইউনিয়ন পরিষদের প্রশাসক পেওয়া যাবে। নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা দায়িত্ব গ্রহণের পর ইউনিয়ন পরিষদের দৈনন্দিন প্রশাসনিক কাজ, নাগরিক সনদ প্রদান এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করবেন। স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী নাগরিক সেবা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয়, সে লক্ষ্যেই এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।"

​প্রশাসক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়ে সতর্ক করে ইউএনও আরও বলেন, "একটি মহল সরকারের এই আইনি ও প্রশাসনিক সিদ্ধান্ত না বুঝে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। মাঠ পর্যায়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসন দায়বদ্ধ। ফলে সরকারি এই সিদ্ধান্তকে অমান্য বা প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই।" এ বিষয়ে তিনি উপজেলার সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা কামনা করেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা