ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৬:০৮ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৬:১০ পিএম
মেঘনার পাড়ের প্রাণ ফেরাতে পাথরের ফাঁকে ছোট-বড় ঝোপঝাড় পরিষ্কার করতে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম নিজ হাতে পরিচ্ছন্নতা কাজের উদ্বোধন করছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কিশোরগঞ্জের ভৈরবের ত্রি-সেতু এলাকার মেঘনার পাড়টি পর্যটকদের জন্য একমাত্র বিনোদনের জায়গা।
সকাল থেকে রাত পর্যন্ত ভৈরবসহ আশপাশের জেলা উপজেলা থেকে
আসা দর্শনার্থীরা মেঘনার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে ভিড় করেন।
অযত্নে অবহেলায় যখন মেঘনার পাড়ে সৌন্দর্য প্রশ্নবিদ্ধ
হচ্ছিল তখন হঠাৎ নিজ দলীয় নেতাকর্মীদের নিয়ে মেঘনার পাড়ের প্রাণ ফেরাতে ঝোপঝাড়
পরিষ্কার করতে শনিবার সকালে ছুটে গিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম।
এ সময় তার নেতৃত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির
যুগ্ম-সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, ভৈরব প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহেলুর
রহমান, ফেরিঘাট কয়লা ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ওবায়দুল হক বাবুল ও পৌর
স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ কাকন প্রমুখ।
স্থানীয়রা বলেন, মেঘনা নদীর হিমেল হাওয়া, মনোরম পরিবেশ
ও মেঘনার স্রোতোধারা মুগ্ধ করে ঘুরতে আসা সব বয়সি মানুষকে। সকালে স্থানীয়
একশ্রেণির নারী-পুরুষ প্রাতঃভ্রমণ করতে ত্রি-সেতু এলাকায় আসা শুরু করেন। বিকালে
হিমেল হাওয়ায় নিজেকে রাঙিয়ে নিতে পরিবার পরিজন নিয়ে ঘুরতে আসেন পর্যটকরা। মেঘনার
পাড়ে সারি সারি বিছিয়ে রাখা পাথরের সৌন্দর্য ও মেঘনার পাড়ের সৌন্দর্য নষ্ট করছে পাথরের
ফাঁক দিয়ে বেড়ে উঠা ঝোপঝাড়।
এ বিষয় ভৈরব প্রেস ক্লাব সাধারণ সম্পাদক সোহেলুর রহমান
বলেন, ভৈরবের একমাত্র বিনোদনের জায়গা মেঘনার পাড় এলাকাটি। অযত্নে মেঘনার পাড়ে
পাথরের ফাঁকে ছোট-বড় ঝোপঝাড় তৈরি হয়েছে।
বিষয়টি উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলামের নজরে এলে
তার নেতৃত্বে ৮ আগস্ট সকালে আমরা কয়েকজন এসে পৌর পরিচ্ছন্ন কর্মীদের নিয়ে ঝোপঝাড়
পরিস্কার কাজ শুরু করি। উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম নিজ হাতে
পরিচ্ছন্নতার কাজ উদ্বোধন করেছেন।
এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন,
ভৈরবের মেঘনার পাড়ের ত্রিবেনু এলাকার মনোমুগ্ধকর সৌন্দর্যের সুনাম সারা দেশেই
রয়েছে। ভৈরবসহ আশপাশের বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন কয়েক হাজার মানুষ মেঘনার
পাড়ের সৌন্দর্য উপভোগ করতে আসেন।
ভৈরবের স্থানীয় এমপি প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমের
সুদৃষ্টি রয়েছে মেঘনার পাড় এলাকায়। দ্রুত সময়ের মধ্যে মেঘনার পাড়ে সৌন্দর্য
বৃদ্ধির লক্ষ্যে প্রতিমন্ত্রীর মাধ্যমে ব্যাপক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমরা সেই লক্ষ্যে
কাজ করে যাচ্ছি।
বিকালে হিমেল হাওয়ায় নিজেকে রাঙিয়ে নিতে পরিবার-পরিজন
নিয়ে ঘুরতে আসেন পর্যটকরা। মেঘনার পাড়ে সারি সারি বিছিয়ে রাখা পাথরের সৌন্দর্য ও
মেঘনার পাড়ের সৌন্দর্য নষ্ট করছে পাথরের ফাঁক দিয়ে বেড়ে উঠা ঝোপঝাড়।