× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৫:৩২ পিএম

কুড়িগ্রামের  ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে  তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন।   ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের আশ্বাস দেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা নিয়ে টেকনিক্যাল কমিটি কাজ করছে।

পাশাপাশি বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়া হচ্ছে। সবকিছু পর্যালোচনা করে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন করা হবে।

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, “সরকারের নির্দেশনা অনুযায়ী আমরা সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। নদীতে বাঁধনির্মাণ করা হলে সেখানে কে বিএনপি, কে জামায়াত, কে এনসিপি- তা দেখা হবে না। নদীভাঙন রোধে কাজ হলে দল-মত-নির্বিশেষে সবাই উপকৃত হবে।”

এ সময় মন্ত্রীর কাছে পানি উন্নয়ন বোর্ডের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন চর উন্নয়ন ও বাস্তবায়ন পরিষদের জেলা সভাপতি অধ্যক্ষ শফিকুল ইসলাম বেবুসহ স্থানীয় বাসিন্দারা। তারা নদীভাঙন রোধে কার্যকর ও টেকসই পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

পানিসম্পদ প্রতিমন্ত্রী নৌপথে চিলমারীর কাঁচকোল বাঁধ, উলিপুর উপজেলার নামাজের চর, রৌমারী উপজেলার সুখেরবাতী এবং রাজিবপুর উপজেলার কোদালকাটি নদীভাঙন এলাকা পরিদর্শন করবেন। দিনব্যাপী এসব এলাকা পরিদর্শন শেষে তিনি গাইবান্ধার উদ্দেশে রওনা দেবেন।

এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সুরাইয়া জেরিন রনি, কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসাইন কায়কোবাদ, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমানসহ স্থানীয় নেতারা।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা