প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৪:১৯ পিএম
আপডেট : ০৮ আগস্ট ২০২৬ ১৪:২৬ পিএম
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে প্রথম বেইমানি করেছেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার সকালে ঝিনাইদহ শহরতলীর মুরারীদহ মিয়ার দালান পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খাঁন বলেন, গণঅভ্যুত্থান পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম সঠিক পথেই ছিলেন। তবে জামায়াতে ইসলামীর ‘ফাঁদে’ পা দেওয়ার পর থেকেই তিনি বিপথগামী হয়েছেন।
তিনি আরও বলেন, এনসিপি বর্তমানে জামায়াতে ইসলামীর ‘শিশু দলে’ পরিণত হয়েছে।