সিরাজগঞ্জ প্রতিবেদক
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬ ১৩:১৫ পিএম
প্রতীকী ছবি
সিরাজগঞ্জে যমুনা সেতু পশ্চিম মহাসড়কের নলকায় বাস-ট্রাক সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত আরও ৮ জন।
যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার
নলকা এলাকায় শুক্রবার মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের
নাম পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও ফায়ারসার্ভিস জানায়, দিনাজপুর থেকে
চট্টগ্রামগামী একটি যাত্রীবাহী বাস শুক্রবার রাত দেড়টার দিকে যমুনা সেতু পশ্চিম
সংযোগ মহাসড়কের কামারখন্দ উপজেলার নলকা ওভারপাসের নিচ দিয়ে যাচ্ছিল। এ সময়
সিরাজগঞ্জ শহর থেকে আসা পণ্যবাহী একটি ট্রাক ওভারপাসে উঠতে গিয়ে বাসটিকে ধাক্কা
দেয়। এতে ঘটনাস্থলেই বাসচালকসহ দুইজন নিহত হয়। এ ঘটনায় আহত হয় অন্তত আরও ৮
জন।
পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে
নিহতের মরদেহ ও আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ
ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।