× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমানমন্ত্রীকে ধাক্কা, খেলনা পিস্তলসহ যুবক আটক

নাটোর প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২১:৫৮ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ২২:০১ পিএম

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমকে দুই দফা ধাক্কা দেওয়ার অভিযোগে তানিম হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমকে দুই দফা ধাক্কা দেওয়ার অভিযোগে তানিম হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানমকে দুই দফা ধাক্কা দেওয়ার অভিযোগে তানিম হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। 

নাটোরের উত্তরা গণভবনের পাশে আয়োজিত এক পথসভায় এ ঘটনা ঘটে। এ সময় ওই যুবকের তল্লাশি চালিয়ে একটি খেলনা পিস্তল উদ্ধার করা হয়।

আটক তানিম শহরের কানাইখালী এলাকার শামসুল আলমের ছেলে। ঘটনার সময় মঞ্চে জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলুও উপস্থিত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, এদিন বিকেলে উত্তরা গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত একটি পথসভায় অংশ নেন মন্ত্রী ও হুইপ। সভা শেষে মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় তানিম হোসেন তাকে দুইবার ধাক্কা দেন। তার গতিবিধি ও আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তাৎক্ষণিক তাকে আটক করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

নাটোর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনছুর রহমান বলেন, “ওই যুবকের সঙ্গে বেসমারিক বিমানমন্ত্রীর দুইবার ধাক্কা লাগে। পরে মন্ত্রী মঞ্চ থেকে নেমে আসার সময় তার আচরণ সন্দেহ জনক হওয়ায় পুলিশ তাকে আটক করে।”

তিনি জানান, আটক ব্যক্তির কাছ থেকে একটি পিস্তল উদ্ধার করা হয়। তাকে বর্তমানে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

এ ব্যাপারে নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতার খায়ের আলম জানান, উদ্ধারকৃত পিস্তলটি পরীক্ষা করে দেখা গেছে সেটি আসলে একটি খেলনা পিস্তল। তবে এটি দেখতে হুবহু আসল পিস্তলের মতো। প্রাথমিক তদন্তে জানা গেছে, ওই যুবক নিজেকে ‘ক্যাডার’ হিসেবে জাহির করতেই সেটি পকেটে নিয়ে ঘুরতেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা