× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরবে ৩ বাংলাদেশি অপহৃত, ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ২০:৪২ পিএম

অপহৃত মো. কাউছার, মো. ইসলাম ও মো. মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

অপহৃত মো. কাউছার, মো. ইসলাম ও মো. মাসুদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের দুই ভাই ও তাদের খালুসহ তিনজনকে সৌদি আরবে অপহরণের অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার রাতে সৌদির রাজধানী রিয়াদের বাথা মার্কেট এলাকা থেকে ৮-৯ জনের একটি সংঘবদ্ধ চক্র তাদের জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে জানিয়েছেন ভুক্তভোগীদের স্বজনেরা। 

অপহৃতরা হলেন- উপজেলার চর শিবপুর গ্রামের মোসলেম মিয়ার দুই ছেলে মো. কাউছার ও মো. ইসলাম এবং তাদের খালু সলিমাবাদ গ্রামের আলম মিয়ার ছেলে মো. মাসুদ। স্বজনদের দাবি, তাদের ভিডিও কলে দেখিয়ে নির্যাতন চালিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করছে অপহরণকারীরা। দ্রুত টাকা না পাঠালে তাদের মেরে ফেলারও হুমকি দিচ্ছে। এ ঘটনায় অপহৃতদের পরিবারে চরম উদ্বেগ-উৎকণ্ঠা বিরাজ করছে। সৌদি পুলিশ অপহৃতদের উদ্ধারে চেষ্টা চালাচ্ছে বলে প্রবাসীরা স্বজনদের জানিয়েছেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, কর্মস্থল থেকে কাজ শেষে বৃহস্পতিবার রাতে খাবার খেতে বের হলে তাদের অপহরণ করা হয়। পরে গতকাল শুক্রবার সকাল থেকে স্বজনদের মোবাইল ফোনে ভিডিও কল দিয়ে অর্থ দাবি করতে থাকে অপহরণকারীরা। ইতিমধ্যে একটি পরিবার ধারদেনা করে ১ লাখ ৫০ হাজার টাকা পাঠালেও অপহরণকারীরা বাকি টাকার জন্য চাপ দিচ্ছে।

অপহৃত মাসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বলেন, শুক্রবার সকালে আমার স্বামীর ফোন থেকে ভিডিও কল দিয়ে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়। টাকা না দিলে স্বামী ও ভাগিনাদের মেরে ফেলা হবে বলে হুমকি দিচ্ছে। এ পর্যন্ত ৫০ বারের বেশি কল দিয়ে তাঁদের মারধরের দৃশ্য আমাদের সরাসরি দেখিয়েছে।

অপহৃত কাউছার ও ইসলামের মা বলেন, আমার ছোট ছেলে ইসলাম মাত্র এক মাস আগে আর বড় ছেলে কাউছার তিন বছর ধরে সৌদিতে রয়েছে। আমার ভাই হাসান সৌদিতে থেকে দেড় লাখ টাকা পাঠিয়েছে। আমরা গরিব মানুষ, এত টাকা কোথায় পাব। 

বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াছিন মিয়া জানান, তিন যুবক অপহরণের বিষয়ে লিখিতভাবে বা মৌখিকভাবে এখনও কেউ জানাননি। তবে বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা