× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সেতু নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

কালিহাতী (টাঙ্গাইল) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৯:৩৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কে একটি নতুন সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কে একটি নতুন সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

টাঙ্গাইলের কালিহাতী বাসস্ট্যান্ড এলাকায় জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর জাতীয় মহাসড়কে একটি নতুন সেতু নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

সংশ্লিষ্টদের মতে, ৩৭ দশমিক ৯২ মিটার দৈর্ঘ্যের এই সেতুটি নির্মিত হলে মহাসড়কে যান চলাচল আরও নিরাপদ, সহজ ও গতিশীল হবে।

শুক্রবার সকালে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য মো. লুৎফর রহমান (মতিন) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণকাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার, কালিহাতী থানার ওসি কাইয়ুম খান সিদ্দিকী, টাঙ্গাইল সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সিনথিয়া আজমেরী খান, মধুপুর উপবিভাগীয় প্রকৌশলী সোহেল মাহমুদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সাবেক সভাপতি অধ্যাপক আব্দুল আউয়াল, কালিহাতী পৌরসভার সাবেক মেয়র আলী আকবর জব্বার, ঠিকাদারি প্রতিষ্ঠান তূর্ণা এন্টারপ্রাইজের প্রতিনিধি পাপ্পুসহ স্থানীয় বিএনপির অন্যান্য নেতাকর্মী।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য থেকে জানা যায়, সেতুটি সড়ক ও জনপথ অধিদপ্তর, টাঙ্গাইলের তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। নির্মাণকাজের দায়িত্ব পালন করছে তূর্ণা এন্টারপ্রাইজ (প্রা.) লিমিটেড। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কালিহাতী বাসস্ট্যান্ড এলাকাটি জয়দেবপুর-টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ। বর্তমানে পুরাতন সেতু এবং এর আগে থাকা বাঁকটি দুর্ঘটনার অন্যতম কারণ হিসেবে বিবেচিত হয়। নতুন সেতু নির্মাণে ওই বাঁকটি অনেকটাই সোজা হবে, যা সড়ক দুর্ঘটনা কমাতে কার্যকর ভূমিকা রাখবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা