× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলেকে বাঁচাতে প্রাণ দিলেন বাবা

কালাই (জয়পুরহাট) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৯:৩৪ পিএম

জয়পুরহাটের কালাইয়ে পুকুর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে পুকুর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন নামে এক ব্যবসায়ী মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জয়পুরহাটের কালাইয়ে পুকুর পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জামাল উদ্দিন (৪৫) নামে এক ব্যবসায়ী মারা গেছেন।

এ ঘটনায় তার ছেলে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হলেও ছিটকে পড়ে প্রাণে বেঁচে যান। শুক্রবার সকালে উপজেলার উদয়পুর ইউনিয়নের চকবাড়ই (ইটাতলা) গ্রামে এ দুর্ঘটনা ঘটে। 

জানা যায়, চকবাড়ই গ্রামের শালুকগাড়ি পুকুরে বৃষ্টির পানিতে আবর্জনা জমে যাওয়ায় সকালে ছেলে রাসেলকে সঙ্গে নিয়ে পুকুর পরিষ্কার করতে যান জামাল উদ্দিন। পুকুরের পাশে থাকা তাদের একটি অগভীর নলকূপ থেকে বাঁশের খুঁটির মাধ্যমে রাতে পুকুরে আলো জ্বালানোর জন্য বৈদ্যুতিক সংযোগ নেওয়া হয়েছিল।

পরিবারের সদস্যদের ভাষ্য, ওই সংযোগের একটি বৈদ্যুতিক তার কোনোভাবে পুকুরের পানিতে পড়ে আবর্জনার সঙ্গে মিশে ছিল। বিষয়টি তাদের জানা ছিল না। পুকুর পরিষ্কারের একপর্যায়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কাঁপতে থাকেন। ছেলের এমন অবস্থা দেখে তাকে বাঁচাতে এগিয়ে যান বাবা জামাল উদ্দিন। এ সময় রাসেল ছিটকে গিয়ে বিদ্যুৎ সংযোগ থেকে বিচ্ছিন্ন হয়ে প্রাণে বেঁচে গেলেও জামাল উদ্দিন তারের সঙ্গে জড়িয়ে যান।

পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে দ্রুত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কালাই থানার পুলিশ পরিদর্শক বলেন, ছেলেকে বাঁচাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাবা মারা গেছেন।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা