× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জেলে ছেলের সঙ্গে দেখা হলো না বাবার

বেতাগী (বরগুনা) প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৯:২৯ পিএম

বরগুনা জেলা কারাগারে যাওয়ার পথে অটোচালক হানিফ মিয়া হৃদরোগে মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরগুনা জেলা কারাগারে যাওয়ার পথে অটোচালক হানিফ মিয়া হৃদরোগে মারা গেছেন। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

আদরের সন্তানকে এক নজর দেখার আকুতি নিয়ে বরগুনা জেলা কারাগারে যাওয়ার পথে অটোচালক হানিফ মিয়া (৬০) হৃদরোগে মারা গেছেন।

নিজের অটোরিকশায় বসেই গত বৃহস্পতিবার বরগুনার বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় তিনি মারা যান। নিহত হানিফ মিয়া উপজেলার হোসনাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, হানিফ মিয়ার ছেলে বেল্লাল হোসেন মাদক মামলায় সাজাপ্রাপ্ত হয়ে বরগুনা কারাগারে আটক রয়েছেন। ছেলের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার সকালে নিজের অটোরিকশা নিয়ে জেলের উদ্দেশে রওনা হন হানিফ। পথিমধ্যে হোসনাবাদ ইউনিয়নের সোনার বাংলা বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ হৃদ্‌রোগে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে স্থানীয়রা খবর দিলে স্বজনরা ঘটনাস্থলে ছুটে এসে মরদেহ বাড়িতে নিয়ে যান।

ছেলের সঙ্গে শেষবারের মতো দেখা করার আকুতি নিয়ে ঘর থেকে বের হওয়া বাবার এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা