× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দিনাজপুরে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৫:২০ পিএম

অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

অজ্ঞাত যুবকের মরদেহ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

দিনাজপুরে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সদর উপজেলার ২ নম্বর সুন্দরপুর ইউনিয়নের রামডুঙ্গী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে আজ শুক্রবার (৭ আগস্ট)  সকালে এই অজ্ঞাত যুবকের মরদেহটি পুলিশ  উদ্ধার করে। 

স্থানীয়দের সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনাকে ঘিরে এলাকায়, বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় রফিকুল ইসলাম, ভবেশ, মনোয়ার, কার্তিক চন্দ্রসহ অনেকে জানান, প্রতিদিনের মতো সকালে কয়েকজন কৃষক ও শ্রমিক মাঠে কাজ করতে যাওয়ার পথে কালভার্টের নিচে একজন ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখেন। বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা দ্রুত দিনাজপুর কোতোয়ালি থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

দিনাজপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরনবী  জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তবে উদ্ধার হওয়া ব্যক্তির পরিচয় এখন শনাক্ত করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, মরদেহের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। একই সঙ্গে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনে প্রয়োজনীয় তদন্ত শুরু হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা