প্রবা প্রতিবেদক, ঝিনাইদহ
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৪:২৫ পিএম
আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৪:৫২ পিএম
মিলন কুমার ঘোষ। ফাইল ছবি
ঝিনাইদহে প্রতারণার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি মিলন কুমার ঘোষকে গ্রেপ্তার করেছে র্যাব।
ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহিদ মিনার এলাকা থেকে শুক্রবার দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।
মিলন কুমার ঘোষ শহরের ব্যাপারী পাড়া এলকার সাধন ঘোষের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইমামীম মুবীন সরকার সুমন।
তিনি জানান, গ্রেপ্তার মিলন কুমার ঘোষের বিরুদ্ধে খুলনাসহ দেশের বিভিন্ন থানায় অন্তত ৭টি প্রতারণার মামলা ছিল। ওই সকল মামলায় সম্প্রতি ওয়ারেন্ট বের হয়েছে। এর মধ্যে খুলনার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
তিনি আরও জানান, বিষয়টি খুলনা জেলা পুলিশকে জানানো হয়েছে। তাদের কাছে মিলন কুমার ঘোষকে হস্তান্তর করা হবে।