× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কিশোরগঞ্জে পানিতে ভাসছিল সাবেক পুলিশ সদস্যের মরদেহ

মধ্যাঞ্চলীয় অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১৩:০০ পিএম

মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মাছের ঘের থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কিশোরগঞ্জ সদর উপজেলার একটি মাছের ঘের থেকে অনিক মিয়া (৩৫) নামে এক পুলিশের সাবেক সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঞা শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে বৃহস্পতিবার রাতে সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বেরুয়াইল গ্রামের একটি ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত অনিক মিয়া সদর উপজেলার লক্ষীগঞ্জ ইউনিয়নের বেরুয়াইল গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

কয়েক বছর আগে তিনি পুলিশের চাকরি ছেড়ে নিজ গ্রামে ফিরে আসেন এবং মাছ চাষকে পেশা হিসেবে বেছে নেন। পাশাপাশি গবাদিপশুও পালন করতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে অনিক মিয়া নিজের ঘেরের পাশে গরুর জন্য ঘাস কাটতে যান। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনও যোগাযোগ হয়নি। সন্ধ্যা গড়িয়ে রাত হলেও তিনি বাড়ি ফিরে না আসায় স্বজনরা উদ্বিগ্ন হয়ে পড়েন। পরে তারা ঘেরে গিয়ে দেখতে পান কাটা ঘাস এলোমেলো অবস্থায় পড়ে আছে, কিন্তু অনিক মিয়ার কোনও খোঁজ নেই।

এ সময় স্থানীয় লোকজনকে নিয়ে ফিশারি ও আশপাশের এলাকায় ব্যাপক খোঁজাখুঁজি শুরু হয়। একপর্যায়ে ঘেরের পানিতে তার মরদেহ ভাসতে দেখা যায়। পরে খবর পেয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়দের অনেকেই জানান, অনিক মিয়া শান্ত স্বভাবের মানুষ ছিলেন এবং মাছ চাষ নিয়েই ব্যস্ত থাকতেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও প্রতিবেশীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে।

ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা