× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় স্পিড ব্রেকারের দাবিতে মহাসড়ক অবরোধ, দীর্ঘ যানজট

বগুড়া অফিস

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ১১:১৪ এএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১১:১৫ এএম

বগুড়ায় স্পিড ব্রেকারের দাবিতে নওগাঁ-বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় স্পিড ব্রেকারের দাবিতে নওগাঁ-বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় নিয়ন্ত্রণহীন শাহ ফতেহ আলী বাসচাপায় সাতজন শ্রমিক নিহতের ঘটনায় স্পিড ব্রেকারের দাবিতে নওগাঁ-বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রেখেছেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুপাশে অন্তত ৬ কিলোমিটার এলাকা জুড়ে যানজট তৈরি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, দুর্ঘনাস্থলের সামনেই এরুলিয়া উচ্চ বিদ্যালয়। এখানেই প্রতিদিন দিনমজুরদের হাটও বসে। কিন্তু এত গুরুত্বপূর্ণ স্থানে কোনও স্পিড ব্রেকার নেই। এমনকি স্কুল ও বাজার সংক্রান্ত নির্দেশনাও নেই।

স্থানীয়দের দাবি, এখানে স্কুল, হাট থাকলেও কোনও নিরাপত্তা নেই। একটা স্পিড ব্রেকার নেই। বার বার দাবি জানালেও কেউ কোনও ব্যবস্থা নেয়নি। 

বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল ওয়াজেদ  বলেন, “সাতজন মারা গেছে। তারা সবাই দিনমজুর। এখানে স্থানীয়দের স্পিড ব্রেকারের দাবিটি যৌক্তিক। এ ব্যাপারে সড়ক ও জনপথের কর্মকর্তা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা