× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাল্কহেডের ধাক্কায় ধসে পড়ল সেতু, দুর্ভোগে ২০ হাজার মানুষ

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ০৮:৫৯ এএম

চরাদী ইউনিয়নে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চরাদী ইউনিয়নে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদী ইউনিয়নে বালুবোঝাই একটি বাল্কহেডের ধাক্কায় একটি গুরুত্বপূর্ণ সেতু ধসে পড়েছে।

এতে অন্তত পাঁচটি গ্রামের প্রায় ২০ হাজার মানুষের একমাত্র সরাসরি যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। স্থবির হয়ে পড়েছে দৈনন্দিন জীবনযাত্রা।

হলতা বাজারসংলগ্ন হালকা খালের ওপর নির্মিত সেতুটিতে বুধবার দুপরে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নদীপথে বালু পরিবহনকারী নিজাম ডাকুয়ার একটি বাল্কহেড সেতুর নিচ দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মাঝের পিলারে সজোরে আঘাত করে। প্রচণ্ড আঘাতে পিলারটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সেতুর মাঝের অংশ ধসে পড়ে। দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে প্রশাসন সেতু দিয়ে সব ধরনের যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করে দেয়।

সরেজমিনে দেখা যায়, সেতুর মাঝখানের স্প্যান ভেঙে নিচে দেবে গেছে। দুই পাশের সংযোগ থাকলেও মাঝখানে বড় ধরনের ফাঁক তৈরি হওয়ায় চলাচল সম্পূর্ণ অচল হয়ে পড়েছে। ফলে চরাদী, হলতা, সন্তোষদী, মকিমাবাদ ও দক্ষিণ চরাদী গ্রামের মানুষের সঙ্গে উপজেলা সদরের কার্যকর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

স্থানীয়দের দাবি, প্রতিদিন প্রায় ২০ হাজার মানুষ এই সেতু ব্যবহার করে চরাদী বাজার, ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াত করেন। সেতু ধসে পড়ায় এখন কয়েক কিলোমিটার ঘুরে বিকল্প পথে চলাচল করতে হচ্ছে। এতে সময়ের পাশাপাশি পরিবহন ব্যয়ও বেড়ে গেছে। দ্রুত বিকল্প ব্যবস্থা না নিলে কয়েকটি গ্রামের শিক্ষা কার্যক্রম, স্বাস্থ্যসেবা, কৃষি উৎপাদন ও স্থানীয় অর্থনীতি দীর্ঘ সময়ের জন্য বিপর্যস্ত হয়ে পড়বে বলেও আশঙ্কা তাদের।

বাকেরগঞ্জ উপজেলা প্রকৌশলী হাসনাইন আহমেদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হবে। সেতুটি মেরামত বা পুনর্নির্মাণের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা