× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পাহাড়ে অপহরণ রোধে সেনাবাহিনীর একাধিক ক্যাম্প স্থাপন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬ ০৮:৪২ এএম

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া ও টেকনাফের পাহাড়ে অপহরণ রোধে সেনাবাহিনীর দুটি ক্যাম্প স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

তিনি বলেছেন, একই সঙ্গে চোরাকারবারী ও মাদক কারবারির যারা মূল হোতা তাদের একটি তালিকা প্রস্তুত করা হবে।

সাকির্ট হাউসে বৃহস্পতিবার রাতে আয়োজিত কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইন শৃঙ্খলার উন্নয়ন বিষয় সভা শেষে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মাদক নির্মূলের জন্য মাদক পাচারের রোডে যৌথ বাহিনীর ক্যাম্প স্থাপন এবং সাগরপথে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল জোরদার করা হবে।”

সালাহউদ্দিন আহমদ বলেন, “রোহিঙ্গা ক্যাম্পের ক্লোজ সার্কিট ক্যামেরা পুরোপুরি স্থাপন করা হবে। ক্যাম্পের ভেতর যারা মাদকের সাথে জড়িত তাদেরও চিহ্নিত করা হবে।”

কক্সবাজার জেলা প্রশাসন আয়োজিত সভা শেষে গণমাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ‌উদ্দিন আহমদ  বলেন, “উখিয়া টেকনাফের জেলে ও নৌযানের রেজিস্ট্রেশন করা হবে। সমুদ্রপথে নৌযানগুলোকে ১১টি টাওয়ারের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হবে।”

মাদক চোরাচালানের রুট কক্সবাজার- এটা সবাই জানে মন্তব্য করে তিনি বলেন, “ইয়াবা কক্সবাজারের এই রুট দিয়ে সারাদেশে পাচার হয়। সরকারের অগ্রধিকারভিত্তিক যে কাজগুলো রয়েছে তার মধ্যে মাদক প্রতিরোধ ও অগ্রসর নিয়ন্ত্রণ করা ও অন্যতম।”

সভায় সংসদ সদস্য শাহ জাহান চৌধুরী, সংসদ সদস্য আলহাজ্ব আলমগীর মো. মাহফুজ উল্লাহ ফরিদ, নারী সংসদ সদস্য এডভোকেট শামিম আরা স্বপ্না, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী জসিম উদ্দিন, কক্সবাজার জেলা পরিষদের প্রশাসক এটিএম নুরুল বশর চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান, কক্সবাজারের পুলিশ সুপার এ এন এম সাজেদুর রহমানসহ জেলার সরকারি দপ্তরের প্রধানরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা