× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সন্তান জন্ম দিয়েই পরীক্ষার হলে মা

সৈয়দপুর (নীলফামারী) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২২:৫৯ পিএম

আপডেট : ০৭ আগস্ট ২০২৬ ১৬:২০ পিএম

সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষও পরীক্ষার্থীর এই উদ্যোগকে অভিনন্দন জানায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষও পরীক্ষার্থীর এই উদ্যোগকে অভিনন্দন জানায়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জীবনের কিছু মুহূর্ত একই সঙ্গে ব্যক্তিগত, আবেগঘন এবং অনুপ্রেরণাদায়ক হয়ে ওঠে। নীলফামারীর সৈয়দপুরে এমনই এক ঘটনার জন্ম দিলেন এক এইচএসসি পরীক্ষার্থী।

মাতৃত্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত পার করার কয়েক ঘণ্টার মধ্যেই তিনি হাজির হন পরীক্ষা কেন্দ্রেÑ হাতে-কলম আর সঙ্গে সদ্যোজাত সন্তান।

শহরের কয়া গোলাহাট কলেজের এইচএসসি-২০২৬ পরীক্ষার্থী আনাবিউল উম্মি বৃহস্পতিবার সকালে পুত্রসন্তানের জন্ম দেওয়ার পর দুপুরে সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কেন্দ্রে সমাজবিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অংশ নেন । বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন। আনাবিউল উম্মির শ্বশুরবাড়ি নীলফামারীর বোতলাগাড়ি ইউনিয়নে। 

পরিবার ও শিক্ষা প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মানবিক বিভাগের সমাজবিজ্ঞান পরীক্ষা থাকায় সকাল থেকেই পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন আনাবিউল উম্মি। এ সময় হঠাৎ প্রসববেদনা শুরু হলে স্বজনরা তাকে ভ্যানে করে সৈয়দপুর মা ও শিশু হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ১০টা ৩৫ মিনিটে তিনি একটি পুত্রসন্তানের জন্ম দেন।

এরপর দুপুর ১টা ৩০ মিনিটে নবজাতককে সঙ্গে নিয়ে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হন এবং পরীক্ষায় অংশগ্রহণ করেন। পরীক্ষা চলাকালে নবজাতককে কেন্দ্রের বাইরে কোলে নিয়ে অপেক্ষা করেন পরীক্ষার্থীর এক আত্মীয়। ফলে তিনি নির্ধারিত সময়ে নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান।

শারীরিক অসুস্থতা সত্ত্বেও পরীক্ষা শেষে আনাবিউল উম্মি জানান, তাঁর পরীক্ষা ভালো হয়েছে। পরীক্ষা শেষে নবজাতককে নিয়ে তিনি বাড়ি ফিরে যান। 

আনাবিউল উম্মির বাবা আজহার আলী বলেন, “সন্তান প্রসবের পর আমরা পরিবারের সবাই তাকে এবার পরীক্ষা না দিতে বলেছিলাম। কিন্তু সে এক বছর নষ্ট করতে রাজি হয়নি। ছোটবেলা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করেছে। তার দৃঢ় মানসিক শক্তির কারণেই প্রসবের কয়েক ঘণ্টা পরও পরীক্ষায় অংশ নিয়েছে।”

পরীক্ষা কেন্দ্রের সচিব ও সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ সাহীদ সাহাব বলেন, “পরীক্ষা শুরুর আগে পরিবারের সদস্যরা বিষয়টি আমাদের জানান। আমরা তার জন্য প্রয়োজনীয় বিশেষ ব্যবস্থা গ্রহণ করি। আনাবিউল উম্মি একজন সচেতন ও পরিশ্রমী ছাত্রী। পরীক্ষা শেষে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে মা ও নবজাতককে উপহার দেওয়া হয়েছে।”

ঘটনাটি উপস্থিত ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করে। সৈয়দপুর মহিলা মহাবিদ্যালয় কর্তৃপক্ষও পরীক্ষার্থীর এই উদ্যোগকে অভিনন্দন জানায়। একজন শিক্ষার্থীর জীবনে এইচএসসি পরীক্ষা যেমন গুরুত্বপূর্ণ; তেমনি মাতৃত্বও জীবনের এক অনন্য অধ্যায়। এই দুই গুরুত্বপূর্ণ মুহূর্ত একই দিনে এসে মিলিত হয়েছে এই পরীক্ষার্থীর জীবনে। সন্তান জন্মের কয়েক ঘণ্টার মধ্যেই পরীক্ষার হলে তার উপস্থিতি কেবল একটি ঘটনার বিবরণ নয়; এটি দায়িত্ববোধ, শিক্ষার প্রতি অঙ্গীকার এবং প্রতিকূল পরিস্থিতিতেও লক্ষ্য পূরণে অটল থাকার এক ব্যতিক্রমী উদাহরণ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা