বগুড়া অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২২:১১ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ২২:১২ পিএম
নৃত্য শিল্পীদের দলীয় পরিবেশনায় কবিগুরুর সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস উপলক্ষে বগুড়ায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে আমরা ক'জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন।
‘কে বলে গো সেই প্রভাতে নেই আমি’ শিরোনামের এ অনুষ্ঠান বৃহস্পতিবার বিকেল পাঁচটায় শহরের পুরাতন শিল্পকলা অ্যাকাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লায়ন আব্দুল মোবিন জিন্নাহ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সঞ্চয় অধিদপ্তর, বগুড়ার সহকারী পরিচালক কৃষ্ণ কুমার শীল, তসলিম উদ্দিন তরফদার ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক নিহার রঞ্জন দেব এবং কবি বখতিয়ার শামীম।
অনুষ্ঠানে রবীন্দ্রনাথের জীবন, দর্শন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনা করা হয়। পাশাপাশি কথা, কবিতা, গান ও নৃত্য শিল্পীদের দলীয় পরিবেশনায় কবিগুরুর সৃষ্টিকর্মের নানা দিক তুলে ধরা হয়।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও পরিচালনা করেন মাহাবুব হাসান সোহাগ। সঞ্চালনায় ছিলেন মাহাবুব হাসান সোহাগ ও তাসনিম ত্রয়ী।