× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফেনীতে চোরাই ভারতীয় মালামাল ও মাদক জব্দ

​ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:৪৪ পিএম

ফেনীতে চোরাই ভারতীয় মালামাল ও মাদক জব্দ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ফেনীতে চোরাই ভারতীয় মালামাল ও মাদক জব্দ। ছবি : প্রতিদিনের বাংলাদেশ

ফেনী সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

​বৃহস্পতিবার (৬ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন পরশুরাম, ছাগলনাইয়া ও ফুলগাজী সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করে।

বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এম এম জিল্লুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

​বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় গাঁজা, চশমা, শাড়ি, থ্রি-পিস, ওষুধ, কসমেটিকস, চকলেট ও বিস্কুট জব্দ করে টহল দলের সদস্যরা। জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৯০ লাখ টাকা। উদ্ধার করা মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় থানা ও কাস্টমস কার্যালয়ে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লে. কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধ, সীমান্তে হত্যা শূন্যের কোটায় রাখা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ। যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা