× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাবেক নৌবাহিনী প্রধান ও মন্ত্রী মাহবুব আলী খানের মৃত্যুবার্ষিকী

সিলেট প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:৩৫ পিএম

সিলেটের বিরাহিমপুরে প্রয়াত মাহবুব আলী খানের গ্রামের বাড়িতে পরিবারের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

সিলেটের বিরাহিমপুরে প্রয়াত মাহবুব আলী খানের গ্রামের বাড়িতে পরিবারের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম মৃত্যুবার্ষিকী পালন। 

বৃহস্পতিবার বাদ জোহর এ উপলক্ষে সিলেটের বিরাহিমপুরে প্রয়াত মাহবুব আলী খানের গ্রামের বাড়িতে পরিবারের উদ্যোগে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বাংলাদেশের সাবেক নৌবাহিনী প্রধান, সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও কৃষিমন্ত্রী রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান জনমানবের কল্যাণে তার জীবন উৎসর্গ করেছেন।

তিনি বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুরবাড়ি হওয়ায় এ এলাকাকে উন্নয়ন থেকে বঞ্চিত করেছে। রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের স্মরণে সিলেটের চণ্ডিপুল গোলচত্বরের নামকরণ করা হবে। পাশাপাশি শিশুপার্ক, হাসপাতালসহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন প্রকল্পে তার নামে স্মৃতিফলক স্থাপন করা হবে। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মরহুমের ভাতিজা ও খান বাহাদুর ডা. আসাদ্দর আলী খান ওয়াকফ এস্টেটের মুতাওয়াল্লি বাবর আলী খান। হাজী আছাদ উদ্দীন আছাদ ও সুহেল ইবনে রাজার যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম এবং সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিশনার মো. মশিউর রহমান, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. খায়রুল ইসলাম, সিলেট রেঞ্জের ডিআইজি জিল্লুর রহমান, সিলেট মহানগর পুলিশ কমিশনার সরোয়ার মুর্শেদ শামীম, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সভাপতি হাজী শাহাব উদ্দিন, মরহুমের ভাতিজা নাছির আলী খান ও নাহিদ আলী খান, সাংবাদিক শিহাব আহমদ, বিএনপি নেতা মনিরুল ইসলাম তুরণসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক ব্যক্তিবর্গ।

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাদ আসর হযরত শাহজালাল (রহ.), হযরত শাহপরাণ (রহ.) মাজার এবং লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসায় পরিবারের উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা