রংপুর অফিস
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:২০ পিএম
আপডেট : ০৬ আগস্ট ২০২৬ ২০:২২ পিএম
রংপুর নগরীর প্রান্তিক পর্যায়ে উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে নতুন উদ্যোগ নিয়েছে রংপুর সিটি করপোরেশন।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের সঙ্গে এ লক্ষ্যে প্রাইমারি হেলথ কেয়ার প্রোগ্রাম চালু নিয়ে সমঝোতা চুক্তি স্বাক্ষর করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে রংপুর সিটি করপোরেশন কনফারেন্স রুমে রসিকের পক্ষে প্রশাসক অ্যাড. মাহফুজ-উন-নবী ডন ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালের মাধ্যমে সিটি করপোরেশনের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে সপ্তাহে দুদিন ‘রবিবার এবং মঙ্গলবার’ বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করবে।
এ ছাড়া হাসপাতালে স্বল্পমূল্যে সিটি করপোরেশনের বাসিন্দাদের উন্নত চিকিৎসাসেবা প্রদান করবে।
আয়োজনে উপস্থিত ছিলেনÑ রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাকিব হাসান, স্বাস্থ্য বিভাগের প্রধান ডা. কামরুজ্জামান ইবনে তাজ, রংপুর গ্রুপের অতিরিক্ত পরিচালক মিরাজুল মুহসিনসহ প্রমুখ।