× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তরুণীর আপত্তিকর ভিডিও ছড়ানোর দায়ে যুবক জেলে

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিবেদক

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:১২ পিএম

দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকা থেকে অভিযুক্ত মেহেদীকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেওয়ানগঞ্জ পৌর শহরের কালিকাপুর এলাকা থেকে অভিযুক্ত মেহেদীকে আটক করা হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

দেওয়ানগঞ্জে প্রেমের সম্পর্ক নষ্টের জেরে এক তরুণীর আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ায় তাকে আটকের পর আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। জেলে পাঠানো অভিযুক্ত যুবকের নাম মোস্তাফিজুর রহমান মেহেদী। সে পৌর শহরের কালিকাপুর এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।

বৃহস্পতিবার ডিবি পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। এর আগে গত মঙ্গলবার রাত ১০টার দিকে উপজেলা পৌর শহরের কালিকাপুর এলাকা থেকে মোবাইল ফোন জব্দসহ মেহেদীকে আটক করা হয়। পরদিন বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়।

বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মেহেদীর সঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার এক তরুণীর ইনস্টাগ্রামের মাধ্যমে পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্পর্ক চলাকালে পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে তারা নিজেদের ব্যক্তিগত ছবি ও ভিডিও আদান-প্রদান করেন।

পরবর্তীতে সম্পর্ক নষ্ট হলে মেহেদী ওই তরুণীর ব্যক্তিগত ও অন্তরঙ্গ ভিডিও ইনস্টাগ্রামে ছড়িয়ে দেন। ভিডিওটি অল্প সময়ের মধ্যেই তা ভাইরাল হয়ে পড়ে। অভিযোগ রয়েছে, তিনি ভুক্তভোগী তরুণীর পরিবারের সদস্যদের কাছেও ভিডিওটি পাঠিয়ে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করেন।

এ ঘটনায় ভুক্তভোগীর ভাই ভারতের পশ্চিমবঙ্গের সূতি থানায় অভিযোগ করেন। অভিযোগের পর পশ্চিমবঙ্গ পুলিশ বাংলাদেশের জামালপুর জেলা পুলিশের সঙ্গে যোগাযোগ করলে তথ্যপ্রযুক্তির সহায়তায় মেহেদীকে আটক করা হয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা