× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তোলারাম কলেজের ছাত্রাবাসে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

নারায়ণগঞ্জ অফিস

প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ২০:০১ পিএম

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নারায়ণগঞ্জ শহরের সরকারি তোলারাম কলেজের ছাত্রাবাসে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। গত বুধবার সন্ধ্যায় শহরের ইসদাইর এলাকার শের-ই বাংলা ছাত্রাবাসে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা।

ভুক্তভোগী শিক্ষার্থীদের দাবি, দুপুরে কলেজের সামনের সড়কে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের পর সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রাবাসে ঢুকে বিভিন্ন কক্ষে ভাঙচুর চালায়। এ সময় মোবাইল ফোন, ল্যাপটপ, ট্যাব, কম্পিউটারসহ মূল্যবান সামগ্রী নিয়ে যাওয়ার পাশাপাশি কয়েকজন শিক্ষার্থীকে মারধর করা হয়।

ইসলামী ছাত্র আন্দোলন তোলারাম কলেজ শাখার সভাপতি শাহ মোহাম্মদ সগির হোসেন বলেন, ক্যাম্পাসে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়। সন্ধ্যায় ছাত্রদলের নেতাকর্মীরা হলে প্রবেশ করে আমার রুমে ভাঙচুর করে এবং ল্যাপটপসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পাশের কক্ষের এক শিক্ষার্থীর ট্যাবও নিয়ে গেছে। এছাড়া এনআইডি কার্ড ও শিক্ষাসনদ নষ্ট করে ফেলেছে।

অভিযোগের বিষয়ে তোলারাম কলেজ ছাত্রদলের সভাপতি মনির হোসেন জিয়া বলেন, শিবিরের একটি ফেসবুক গ্রুপ থেকে ছাত্রদলের বিরুদ্ধে নানা অপপ্রচার চালায়। কয়েকজনের ফোন চেক করে সেগুলো সাময়িকভাবে জব্দ করা হয়েছে এবং পরে হল সুপারের কাছে জমা দিয়ে এসেছি। সাধারণ শিক্ষার্থীদের হয়রানি করা হয়নি।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদুল ইসলাম বলেন, ভাঙচুর ও লুটপাটের বিষয়টি আমাদের জানা নেই। আমার ছাত্রদের হল ত্যাগের নির্দেশনা দিয়েছি। ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। উপাধ্যক্ষ প্রফেসর মো. আজিজুল্লাহকে প্রধান করে গঠিত কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন প্রফেসর মনোয়ার হোসাইন ও প্রফেসর হুমায়ুন কবির। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে বুধবার দুপুরে শহরের চাষাঢ়া ও কলেজ রোড এলাকায় ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় ছাত্রশিবির ফতুল্লা মডেল থানায় ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : এ.কে.এম. মনজুরুল ইসলাম

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা