নেত্রকোনা প্রতিবেদক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬ ১৯:৫৮ পিএম
আপডেট : ১৬ আগস্ট ২০২৬ ১১:৫৩ এএম
প্রতীকী ছবি
নেত্রকোনার কুরপাড়ে গ্যাস অফিসসংলগ্ন তিতাস নগর এলাকায় ওয়ালটন ডিলার প্রতিনিধি মো. আকাশ তালুকদার (৩০) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ।
ভাড়াবাসা
থেকে গলায় কারেন্টের তার পেঁচানো অবস্থায় তাকে উদ্ধার করা হয়।
তিনি
সাতপাই এলাকায় অবস্থিত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড অফিসের বিপরীতে ওয়ালটন শোরুমে
কর্মরত ছিলেন।
আকাশ
আটপাড়া উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের দেশিউড়া গ্রামের মৃত সোরাব তালুকদারের
ছেলে।
বৃহস্পতিবার
বিকেলে কুরপাড় গ্যাস অফিসসংলগ্ন তিতাস নগর এলাকার মাহাবুল আলম মোহনের বাসা থেকে
ভাড়াটিয়া আকাশ তালুকদারের মরদেহ উদ্ধার করা হয়।
এ
ব্যাপারে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজল কুমার সরকার জানান,
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক তারে শট খেয়ে অথবা আত্মহত্যায় মৃত্যু হতে পারে তার।
আমরা লাশের সুরতহাল রিপোর্ট শেষে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে মরদেহ
প্রেরণ করেছি। মূলত ময়নাতদন্ত রিপোর্ট পেলেই নিশ্চিত হওয়া যাবে কীভাবে তার মৃত্যু
হয়েছে।